সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নিউজ ডেস্ক১৮ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে রাণীনগরের ইউএনও শাহাদত হুসেইনের সভাপতিত্বে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিনুল কবির, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক সীতানাথ ঘোষ সহ অনেকেই।

সংশ্লিষ্ট সূত্র জানান, এবার সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা হিসেবে ২৫৮০ মেট্টিক টন ধান ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা হিসেবে ২৮৫৫ মেট্রিক টন চাল মিলাদের নিকট থেকে সংগ্রহের লক্ষে এই অভিযান শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কাজী রাজীব চাল কলের মালিক আশিক আহমেদ রাজীব ৯ মেট্টিক টন সিদ্ধ চাল সরবরাহ করেন।

এস/আই