রাজশাহীর খবর

রাজশাহীসহ সারাদেশে ভূকম্পন

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বিকেল চারটা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় রাজশাহীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকেই ভূমিকম্প আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৮। রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চাউক এলাকা। মাত্রা ৬.৮। ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ৮৪ কিলোমিটার। তবে ‌সংস্থাটি এর আগে জানিয়েছিলো কম্পনের মাত্রা ৬.৭।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

স/আর