রাজশাহীর খবর

রাজশাহীতে হোটেল মালিকদের নিয়ে পুলিশের মতবিনিময়

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গি ও সন্ত্রাস ঠেকাতে রাজশাহীতে আবাসিক হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর গুরুত্বপূর্ণ আবাসিক হোটেল-রেস্টুরেন্ট’র মালিক ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।

আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। আবাসিক হোটেলগুলো যাতে বর্ডারদের নাম ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র ঠিকমত রেজিস্টারভূক্ত করা হয়, সে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

আবাসিক হোটেল ও রেস্টুরেন্টগুলোতে কোন বিদেশী অবস্থান করলে-তা সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করার জন্য বলা হয়।

এছাড়াও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য উপস্থিত সবাইকে আহবান জানানো হয় এবং বিট পুলিশিং এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

স/আর