নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে শর্টগানের ২৩টি কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।শহর খুঁজুন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমারপাড়া গ্রামের মৃত বাবুর ছেলে ফয়সাল (১৯), একই গ্রামের সোনা মিয়া ওরফে আবুল হায়াতের ছেলে যুবরাজ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের একরামুল হকের ছেলে সুলতান মাহমুদ (৩৬)।

পুলিশ জানায়, ফয়সালের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামি বিএলের সহায়তায় এসব আলামত সংগ্রহ করে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পলাতক আসামি বিএল (৩০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার গোলাপবাজার গ্রামের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









