সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলায় লামিয়া স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরান কিং দল। শুক্রবার রাতে নগরীর মহিষবাথান কলোনী মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।মানচিত্র দেখুন

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আয়োজনে এবং মহিষবাথান উত্তরপাড়া কবর খনন কমিটির সহযোগিতায় এ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. তৌহিদুর হাসান তুহিন।মানচিত্র দেখুন

এ সময় উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, প্রচার সম্পাদক মো. মাসুম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, আখতারুল হাসান অপু ও সারোয়ার পারভেজ রকি এবং সাবেক ছাত্রনেতা আবু আহমেদ লাল্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ইরান কিং ও রানার্সআপ লামিয়া স্পোর্টস দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।