সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাজশাহীতে মানবসেবা অভিযানের গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে মানবসেবা অভিযানের গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীল দারুশায় বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমিতির ২০০ জন সদস্যর মধ্যে আম ও মেহগণির চারশত চারা বিতরণ করা হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সংস্থার দারুশা শাখায় গাছের চারা বিতরনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযানের প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানসহ অত্র শাখার অন্যান্য কর্মীবৃন্দ।

বিতরণকালে প্রধান নির্বাহী খাইরুল আলম বলেন, হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্যদের পাশে দাঁড়ানোর লক্ষই হচ্ছে সংস্থার মুল লক্ষ। এই লক্ষ পুরনে মানবসেবা অভিযান প্রতিবছর তাদের নিজস্ব তহবিল হতে দরিদ্র ও অসহায়দের নানাবিধ সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান এবং প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অব্যাহত রেখেছেন। উল্লেখ্য মাসব্যাপি বৃক্ষরোপন ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রধান নির্বাহী।

এস/আই