রাজশাহীর খবর

রাজশাহীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা: আটক দুই

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর শালবাগান মোড় এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার সময় ‍দুই কশাইকে আটক করেছে পুলিশ। শনিবার রাত একটার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

 

আটককৃতরা হলো, জাহিদ কশাই (৪০)। তিনি নগরীর শিরোইল কলোনী ৪ নম্বর গলি এলাকার বাবা আব্দুল আলীর ছেলে এবং একই এলাকার ইয়াছিন আলীর ছেলে ওয়াটার (২৪)।

 

শনিবার দিবাগত রাত একটার দিকে অসুস্থ গরুটি ওয়াশিম নামের এক ব্যক্তি নিয়ে এসে কশাই জাহিদ ও ওয়াটারকে দেন। এরপর তারা সেটিকে জবাই করে চামড়া ঝুড়ে ফেলে।

15134327_666640980166754_1501664423_n-copy

স্থানীয়রা সিল্কসিটি নিউজকে জানায়, শনিবার রাত ১টার দিকে নগরীর শালবাগান মোড় এলাকায় একটি অসুস্থ গরু জবাই করে কশাই জাহিদ ও ওয়াটার। এরপর তারা গরুটির শরীর থেকে চামড়া ঝুড়ছিলেন। এময় স্থানীয়রা নগরীর বোয়ালিয়া থানায় খবর দিলে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, রবিবার সকালে থেকে শালবাগান বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করার জন্যই জাহিদ ও ওয়াটার সেটিকে জবাই করে। তবে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে রবিবার দুপুর ১২টার দিকে থানা থেকে আবারো জাহিদ এবং ওয়াটারকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এসময় অসুস্থ গরুর বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকারও করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

স/আর