রাজশাহীর খবর

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে সায়লা খাতুন নামের সাত বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সায়লা ওই এলাকার শরীফুল ইসলামের মেয়ে।

সে রাজশাহীর প্রভাত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে জানান, দুপুর ২টার দিকে সায়লা বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরে এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর আড়াইটার দিকে পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে। এ সময় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান রাজপাড়া থানার ওসি।

স/আর