নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকায় নির্মানাধীন ভবনের দেয়াল ধসে ইয়ামিন নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকেএ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন বোয়ালিয়া থানার মেহেরচন্ডী চকপাড়া এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে।
ইয়ামিনের নানা মোয়াজ্জেম হোসেন সিল্কসিটি নিউজকে জানান, দুপুর একটার দিকে ইয়ামিন বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে খেলছিল।
এরই একপর্যায়ে সে দেয়ালে ওঠার চেষ্ট করে। এসময় দেয়ালের একটি অংশ ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভাঙা দেয়ালও তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স/আর









