নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে জামায়াত- শিবিরের দুই কর্মীসহ মোট ৩০ জনকে আটক করা হয়েছে। মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ৫ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জন জামায়াত-শিবির, ১ জন মাদক ব্যবসায়ী ও ৭ জন মাদকসেবী রয়েছে।
স/আর








