সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ১

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় ফায়সাল আলী (২৮) নামের  এক ব্যাক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নগরীর হেতম খাঁ ছোট মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, ফায়সাল আলী এলপি গ্যাস সিলিন্ডার থেকে ছোট টিনের সিলিন্ডারে গ্যাস ভেতরে ঠুকিয়ে নগরীর বিভিন্ন জুয়েলার্সের দোকানে দেয়।

তিনি আরো বলেন, গতকাল রাতে ফায়সাল আলী এই কাজ করার সময় সিগারের সেবন করছিলেন। এসময় গ্যাস বের হয়ে ছোট টিনের সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে তিনি আহতে হলে স্থানীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

 

স/আ