সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে নগরীর কাঠালবাড়িয়া এলাকার গোলাম মর্তুজার বাড়িতে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটিনিউকে বলেন,  গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।  বাড়ির কিছু জিনিসপত্র পুড়েছে। আমরা আসার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

 

স/আ