নিজস্ব প্রতিবেদক:
জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন গণতন্ত্রী পার্টি রাজশাহীর উপদেষ্টা সাইদুর রহমান। শুক্রবার সকালে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভা থেকে তিনি এ আহ্বান জানান।
সাইদুর রহমান বলেন, দুর্নীতি উন্নয়নের পথে বড় বাধা। দুর্নীতি অনেক আগে থেকেই বাংলাদেশে ছিলো। দুর্নীতির পাশাপাশি বাংলাদেশের জন্য বড় সংকট হয়ে এখন দেখা দিয়েছে জঙ্গিবাদ। তরুণসমাজ যদি ঐক্যবদ্ধ হয় নিশ্চিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব। এক্ষেত্রে গণতন্ত্রী পার্টি সামনে থেকে নেতৃত্ব দিবে বলেও জানান সাইদুর রহমান।

মতবিনিময়ে যুবরাজ ফয়সাল, তৌকিম ইসলাম, কামরুল হাসান, হাবীবুল আলম শিমুল, জাকারিয়া হোসেন জুয়েল, আসাদুল হক দুখু, আরেফিন আন্দালীব প্রমুখ বক্তব্য রাখেন।
স/শ










