সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ওয়ারেন্টভূক্ত আসামী সহ ৪৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে ওয়ারেন্টভূক্ত আসামী সহ ৪৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী সহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার নগর পুলিশের মূখপত্র (সদর) সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৭ জন, ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২১ গ্রেফতার করা হয়েছে।

 

বোয়ালিয়া মডেল থানা পুলিশ নুর ইসলাম বাবু(৩৮) কে ১ গ্রাম হেরোইনসহ, মোঃ আঃ মান্নান(৪৮) কে ১০০ গ্রাম গাঁজাসহ, রাজপাড়া থানা পুলিশ আকমল হোসেন(২০) কে ৩ গ্রাম হেরোইনসহ, ববিন শেখ(৩৮)কে ১০ বোতল ফেন্সিডিলসহ, মতিহার থানা পুলিশ রাজ(২৮)কে ১ গ্রাম হেরোইনসহ, মোকলেছ(৩৫) কে ৬ বোতল ফেন্সিডিলসহ ও  শাহমখদুম থানা পুলিশ (১) রজন সিং(৩৫)কে ১২ লিটার চোলাইমদসহ, তুহিন(২৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/অ