নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর সপুরা এলাকার একটি হকস ফার্মা নামের ওষুধের কোম্পানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গেছে ঘটনাস্থলে।
আজ শনিবার বেলা ১২ টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছে, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মতিউর রহমান। তিনি বলেন, আগুনের সূত্রপাত ঘটে ড্রারার মেশিন ওভার ইট হওয়ার জন্য শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সিনিয়র অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানায়, আমরা আসার আগেই অগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি অনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা।
স/আ










