নিজস্ব প্রতিবেদক :
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরে পৃথক দুটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।স্থানীয় গাইড
এ উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ দিন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে রেশমপট্টির শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের করা হয়। এ সময় ইসকন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারীও উপস্থিত ছিলেন।

অন্যদিকে সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবেরও উদ্বোধন করেন রাসিক প্রশাসক।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।









