সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্যে রাজশাহীতে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস, ২০১৬’ পালিত হয়েছে।  কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (টিটিসি চত্ত্বর), সপুরা থেকে এক বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর বিজিবি গেট হয়ে শাহমখদুম থানার মোড় হয়ে টিটিসি ক্যাম্পাসে এসে শেষ হয়।

 

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান, রাজশাহী জনতা ব্যাংক লি: এর মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান, রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ: মাহবুবুর রশীদ তালুকদার, রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক প্রমূখ।

 

র‌্যালীতে বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী সংস্থা, এনজিও প্রতিনিধিসহ সম্ভাব্য অভিবাসীরাও অংশ নেয়। পরে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী জনতা ব্যাংক লি: এর মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান, রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ: মাহবুবুর রশীদ তালুকদার, রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক। এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন রাজশাহীর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক নিলুফা রহমান লোপা, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র প্রকল্প সমন্বয়কারী রায়হানুল ইসলাম, সচেতন-এর প্রকল্প সমন্বয়কারী মাহমুদ-উন-নবী এবং অভিবাসী কর্মী।

 

বক্তারা সম্ভাব্য অভিবাসীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তোলবার বিষয়ে গুরুত্বরোপ করেন। এছাড়াও নিরাপদ অভিবাসনের প্রক্রিয়াগুলো ও সরকারী নীতিমালা অনুসরন করে বৈধভাবে বিদেশ যাওয়ার বিষয়সমূহ উপস্থাপন করেন। যার মাধ্যমে সত্যিকার অর্থেই সকলের স্বপ্নগুলো পূরন হবে। পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এক্ষেত্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে উল্লেখ করা হয়।

unnamed4
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং প্রবাসে অবস্থানরত কর্মীদের মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি প্রদানের চেক বিতরণ করেন।

unnamed88

অনুষ্ঠানের সমাপনীতে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস, ২০১৬’ উপলক্ষ্যে গম্ভীরা পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরীপ অফিসার খুরশীদা খানম ও মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল টিচার শামীমা ডেইজী।

স/অ