রাজশাহী

রাজশাহীতে আইইবির উদ্যোগে ফল উৎসব

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী বক্তব্যে তিনি দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবির ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) মো. মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমি) প্রকৌশলী আব্দুর রশীদ এবং সম্মানিত সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলী ও আইইবির করপোরেট সদস্যরা উপস্থিত ছিলেন।