রাজশাহী

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, জরিমানা

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।City & Local Guides

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মায়ের দোয়া বেকারিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাদ্যোপযোগী নয় এমন উপাদান ব্যবহার করে এসব কেক উৎপাদনের অভিযোগ পাওয়া যায়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সনদপত্র ও মানচিহ্ন শাখার কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।