সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআই রাসেলের পুরস্কার লাভ

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআই রাসেলের পুরস্কার লাভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআই আবু আহসান রাসেল শ্রেষ্ঠত্ব পুরস্কার লাভ করেছেন। চলতি বছরের গেল আগস্ট মাসে বাংলাদেশ পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠত্ব হিসেবে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আহসান রাসেল রেঞ্জের ডিআইজির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন।

 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশের ডিআইজির কনফারেন্স রুমে এ পুরস্কার দেয়া হয়।

 

শিবগঞ্জ থানায় এসআই রাসেল যোগদানের পর থেকেই গত আগস্ট মাসে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম পিপিএম।

 

এসময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারসহ রেঞ্জের সাত জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। পরে শিবগঞ্জ থানার কর্মরত এসআই রাসেল তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, এ পুরস্কার আমাদের সকল ক্ষেত্রে আরো গতিশীলতা আনতে উজ্জীবিত করবে।

স/অ