রাজশাহীর খবর

রাজশাহী মহিলা পলিটেকনিকের পাশের ডোবায় নবজাতকের লাশ

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত মহিলা পলিটেকনিকের পাশ থেকে এক নবজাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল তিনটার দিকে স্থানীয়রা মহিলা পলিটেকনিকের পাশের একটি ডোবায় নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠায়।

 

বিষয়টি নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, নবজাতকটির বয়স ২-৩ মাস হবে। কে বা কারা মৃত নবজাতকটিকে রাজশাহী মহিলা পলিটেকনিকের পাশের ডোবায় ফেলে রেখে চলে যায়।

 

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে এ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।

স/আর