রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে একটি খননযন্ত্র ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতার তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপে জমে থাকা বর্জ্য অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাসিক।