সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে কিন্ডার গার্টেন সমিতির বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে কিন্ডার গার্টেন সমিতির বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে ২দিন ব্যাপী ১ম হতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃত্তি পরিক্ষা বুধবার শেষ হয়েছে।
মহানগরীর ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহন করে। রাজশাহী হাউজিং এস্ট্রেট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরিক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার শিক্ষা সম্পাদক মো. ইব্রাহীম হোসেন।
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মো. নাইমুল হক নাইম।
এ সময় রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলম, সহ-সভাপতি এইচ.এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সাংগাঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা, হাউজিং এস্ট্রেট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ