বাঘা প্রতিনিধি:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত (১৩,১৪,১৫) ওয়ার্ডের ৫ নম্বর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী জয়জয়ন্তী সরকার মালতি বিজয়ী হয়েছে।
তিনটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ২৩০। এরমধ্যে জয়জয়ন্তী সরকার মালতি (হরিণ) পেয়েছেন ১২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহেনা আক্তার (ফুটবল) পেয়েছেন ১০০ ভোট।

উল্লেখ্য বাঘার তেঁথুলিয়য়া বালিকা উচ্চবিদ্যালয়, চারঘাটের রাওথা কলেজ ও পুঠিয়ার বানেশ্বর কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
স/অ










