নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।মানচিত্র দেখুন
শুক্রবার বিকেলে চিনিকলে ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মিলন। তিনি চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।মানচিত্র দেখুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।










