নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে অ্যালামনাই অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সহসভাপতি খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক টি আই এম গোলাম মাওলা ডলার ও এনায়েত-ই-মওলা খান রাজীব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুজ্জামান, দপ্তর সম্পাদক মো. মিজানুল হক, যুগ্ম দপ্তর সম্পাদক এহসানুল আমিন ইমন, প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক জুবাইদা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পলি নাসরীন, সমাজকল্যাণ সম্পাদক মাইনুল বারী, যুগ্ম উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক শামিমা পারভীন লাকী, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব সাগরসহ নির্বাহী সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. আশিক মুসাদ্দিক স্বাধীন, মো. আনিসুজ্জামান বিপ্লব, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ৮২ ব্যাচের অ্যালামনাস অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









