সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাক্কা বিমান ঘাঁটি দখলে নিলো মার্কিন সমর্থিত বাহিনী

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাক্কা বিমান ঘাঁটি দখলে নিলো মার্কিন সমর্থিত বাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নিয়েছে সিরীয় কুর্দি ও আরব যোদ্ধাসহ মার্কিন সমর্থিত বাহিনী।

 

মার্কিন বাহিনীর সহায়তায় দখলে নেওয়া হয়েছে বলে সোমবার (২৭ মার্চ) বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

 

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও একটি পর্যবেক্ষক দল জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রক্কার তাবকা বিমান ঘাঁটি দখলে নেওয়া হয়েছে।

গত বুধবার বিমান ঘাঁটি পুর্নদখলের লক্ষ্যে মার্কিন হেলিকপ্টার যোগে শত-শত যোদ্ধা আইএস মোকাবেলায় যুদ্ধ শুরু করে।

 

নিজেদের ঘোষিত আইএসের ‘রাজধানী’ হিসেবে পরিচিত রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নেওয়ার ঘটনা আইএসের বিরুদ্ধে পরিচালিত সিরীয় ও মার্কিন সমর্থিত যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ