গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আমির প্রভাষক মনিরুজ্জামান ডাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইমামুল হুদা ,পৌর সেক্রেটারী মানিক রায়হানসহ অন্যরা।









