সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

রক্তদহ বিলে লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জেলের জরিমানা

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
রক্তদহ বিলে লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জেলের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২ হাজার মিটার নিষিদ্ধ সুতি জাল ও ২০ কেজি দেশীয় প্রজাতির ছোট মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ভাবে এসব কর্মকান্ড করায় ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানায় দেয়া হয়। শনিবার সকালে উপজেলার রক্তদহ বিলের ছাতনী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, রক্তদহ বিলে প্রায় ১লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও ২ হাজার মিটার নিষিদ্ধ সুতি জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ আহরণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল ও জালে ধরা পড়া মাছগুলো জব্দ করা হয়। এসময় উপজেলার ছাতনি-ঢেকড়া এলাকার আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা ও আতোয়ার রহমানকে আটক করে প্রত্যেকের ২হাজার টাকা করে মোট ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ জালগুলো সড়কে এনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ‘মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ জাল দিয়ে ছোট মাছ ধরা বন্ধ ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স/রি