সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে সোমবার হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এখনও পর্যন্ত হামলায় হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, এতে অনেক শিক্ষার্থী হতাহতের শিকার হতে পারে।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ওই স্কুলটিতে এ হামলা চালানো হয়।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো’তে অবশ্য বন্দুকধারীর হামলা নতুন নয়। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে সান বার্নার্ডিনো কাউন্টির একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে কয়েকজন বন্দুকধারী। এতে অন্তত ১৪ জন নিহত হন। গুরুতর আহত হন ২২ জন।
সূত্র: বাংলা ট্রিবিউন










