সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ভূমিকা রাখছেন মোজতবা খামেনি, দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ভূমিকা রাখছেন মোজতবা খামেনি, দাবি ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।

“পড ফোর্স ওয়ান” নামের একটি পডকাস্টে ট্রাম্প বলেন, “আমি তার (মোজতবা খামেনি) সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের দেখা হবে।”

ট্রাম্প আরও স্বীকার করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল।

তিনি বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। আমি বলবো না যে আমি রাগান্বিত ছিলাম, তবে লেবাননে তার অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে।”

তবে একই সঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো।

এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার রাতে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে “পাগল” বলেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “তুমি পাগল হয়ে গেছ। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।”

অ্যাক্সিওসের এই প্রতিবেদন ইসরায়েলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা