সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কারাগারে ‘রেকর্ড সংখ্যক’ বন্দির আত্মহত্যা

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুক্তরাজ্যের কারাগারে ‘রেকর্ড সংখ্যক’ বন্দির আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলিতে রেকর্ড সংখ্যায় বন্দীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে একটি এনজিও।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম নামের এক এনজিও ওই অভিযোগ করেছে। ওই এনজিও ব্রিটেনের কারাগারগুলিতে সংস্কার নিয়ে কাজ করছে।

 

সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসের জেলগুলিতে মোট ১০২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম বলছে, কারাগারগুলির বাজেটে কাটছাঁটের ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে যা বন্দীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।

 

তাদের দেওয়া তথ্য  অনুযায়ী, এর আগে সর্বাধিক ৯৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে।

সূত্র: বাংলা ট্রিবিউন