রাজশাহীর খবর

মোহনপুরের বাকশিমইল ইউপিতে মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর  প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়ন  নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 
মঙ্গলবার  বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

 
এ সময় সভাপতির বক্তব্যে বাকশিমইল ইউপি চেয়ারম্যানর আল-মোমিন শাহ্ গাবরু ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

 
আওয়ামীলীগের প্রচার সম্পাদক খ.ম শামসুল আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন জাহানাবাদ ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান, মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ, (তদন্ত) হিফজুর রহমান মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোনায়েম সরদার, যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. শাহিন শাহ্,সহ দপ্তর সম্পাদক আয়নাল হক।

আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আঃ হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক এমাজ উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, সচিব শাহাদৎ হোসেন, যুবলীগের সহ সভাপতি গোলাম রাব্বানী, সানোয়ার হোসেন, ওয়ার্ড সভাপতি যুবলীগ বদের আলী, সোহাগ আলীসহ  ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্য গ্রাম পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 
দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ নাজিম উদ্দিন।

 

স/শ