নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। রাজশাহীর মোহনপুর উপজেলায় আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

আজ দুপুর আড়াইটাই সিল্কসিটি নিউজের মোহনপুর প্রতিনিধি মুক্তাকিন আলম সোহেল জানিয়েছেন, মোহনপুরের মোট ভোটার সংখ্যা ছিল ৮১ জন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।
অন্যদিকে সদস্য পদে শফিকুল ইসলাম হাতি প্রতীকে ৩০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী দীলিপ কুমার সরকার বৈদ্যূতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। সদস্য প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন তালা প্রতীকে পেয়েছেন ১০ ভোট এবং টিউবওয়েল প্রতীকে রবিউল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
এছাড়াও সংরক্ষিত আসনে রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীদ্বন্দী মর্জিনা হরিণ প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
স/শ










