মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষার প্রবেশ পত্র না পেয়ে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখেন আবেদন কারী প্রার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে মোহনপুর উপজেলা পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কমম্পিটার অপারেট ও অফিস সহায়ক ( এমএলএস )পদে নিয়োগকে কেন্দ্র করে পরীক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখেন আবেদন কারী প্রার্থীরা।
সরজমিনে গিয়ে ও প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কমম্পিটার অপারেট ও অফিস সহায়ক ( এমএলএস ) লোক নিয়োগের প্রত্রিকার বিজ্ঞপ্তি মাধ্যমে দরখান্ত আহবান করেন। সেই মোতাবেক অফিস সহকারী কাম কমম্পিটার অপারেট পদে ১৮জন প্রার্থী আবেদন পত্র দাখিল করে। কমিটি যাচাই –বাচাই শেষে ১৪ জন বৈধ হয়। এবং অফিস সহায়ক (এমএলএস) পদে ১২ জন আবেদন করে যাচাই-বাচাই শেষে ৭ জন প্রার্থীর আবেদন বৈধ হয়।

সেই মোতাবেক বিদ্যালয় কমিটি আগামীকাল বৃহস্প্রতিবার মোহনপুর গার্লস ডিগ্রী কলেজে নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ বোর্ডে আহবান করেন।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আঃ জব্বার সরকার গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনে আবেদনকারী প্রার্থীদের জানিয়ে দেন যে, আগামীকাল বৃহস্প্রতিবার মোহনপুর গালর্স ডিগ্রী কলেজে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে আপনারা সবাই আসবেন। মোবাইল ফোনে নিয়োগ পরীক্ষা খবর পেয়ে নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনের জন্য প্রবেশ পত্র না পাওয়া প্রার্থীরা বুধবার বেলা ১১ টার দিকে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় চাকুরীতে আবেদন কারী প্রার্থী কামারুজ্জামান রানা, শহিদুল ইসলাম উজ্জ্বল, রাকিবুল ইসলাম, আম্বিয়া আখতারসহ তাদের অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষক ও সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিনের অফিস কক্ষে গিয়ে প্রবেশ পত্রে জন্য চাপ দিলে প্রধান শিক্ষক প্রবেশ পত্র দিতে অপরগতা জানান এবং বলেন, সব প্রার্থীদের প্রবেশ পত্র সভাপতি সাহেব পিয়ন বইয়ে স্বাক্ষর করে নিয়ে গেছেন। এক পর্যায়ে প্রধান শিক্ষককের সাথে প্রার্থীদের বাক-বিতন্ড হৈইচৈই শুরু হলে ম্যানিজিং কমিটির নির্বাচিত সদস্য আইয়ুব আলীসহ প্রার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
এই সময় ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী জানান, বর্তমান প্রধান শিক্ষক জসিম উদ্দিন বিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ তিনি ইতি পূর্বে নিয়োগ বানিজ্য সহ বিদ্যালয়ের অর্থ আত্মসাধ করেছেন বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি বিভিন্ন তালবাহনা করে থাকেন। এছাড়া তিনি ম্যানিজিং কমিটির সদস্যদের সভায় মিটিং আমাকে ডাকেন না। বিদ্যালয়ের বিভিন্ন রেগুলেশন গোপনে সভাপতি আঃ জব্বার সরকার ও প্রধান শিক্ষক জসিম উদ্দিনের নিজেদের মনগড়া ভাবেতৈরী করে থাকেন।
তিনি আরো বলেন মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের নির্ধারিত প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য এই ভাবে তারা প্রার্থীদের সাথে ছল-চাতুরী করছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক ও সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিনের যোগাযোগ করা হলে তিনি জানান, সব প্রার্থীদের প্রবেশ পত্র সভাপতি সাহেব স্বাক্ষর করে নিয়ে গেছেন।
সভাপতি আলহাজ্ব আঃ জব্বার সরকার সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, মোবাইল ফোনে এবং পোষ্ট অফিসের মাধ্যমে প্রবেশ পত্র ইস্যু করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সাথে যোগযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স/অ










