সদ্য প্রকাশিত
খেলা

মোহনপুরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
মোহনপুরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন খাঁডইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুলবুল সংঘের আয়োজনে শুক্রবার বিকালে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন।

 

 

শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, এমাজ উদ্দিন খান, উপজেলা আওয়ামীগের সদস্য ও প্রধান শিক্ষক শরিফুল ইসলাম , প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, ,ইউপি আ”লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যমুনা জুট মিলের ম্যানেজার সৈয়দ আলীসহ বুলবুল সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিদিষ্ট সময়ের খেলায় গোলশূন্য থাকায় পরে টাইবেকারে যমুনা জুট মিল লিঃ ৩ -২ গোলে   কালিগ্রাম সিনথিয়া ফুটবল একাদশ হারিয়ে বিজয়ী হন যমুনা জুট মিল লিঃ। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ইশারুল ইসলাম,আয়েন উদ্দিন, সাইদুর রহমান।

স/অ