রাজশাহীর খবর

মোহনপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে ২ মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯ টায় দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম মাসুদ পারভেজ এর নেতৃত্বে বাকশিমইল গ্রামের শ্রী নিমাই চন্দ্র এর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্রী নিত্য কুমার ওরফে ল্যাংড়া নিত্য (২৫)কে আটক করে।

 
সে দীর্ঘদিন থেকে ইয়াবা,ফেন্সডিল,গাঁজা, ইরোইনসহ  বিভিন্ন মাদকের পাইকারী ও খুচরা ব্যবসা করে আসছিল। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ থাকত বলে জানা গেছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী ৪০ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

 
অন্যদিকে বরইকুড়ি গ্রামের আয়নালের আলীর ছেলে মাদক ব্যবসায়ী সবুজ আলী (২৯) কে ৩৭ পিচ ইয়াবাসহ প্রাণী সম্পদ অফিসের কাছ থেকে আটক করা হয়।

 
এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, ২ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্যে আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ