মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে ১৫ দিনের মাথায় উপজেলার হাটরা দাখিল মাদরাসার অপহৃত মাদরাসার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণকারী লম্পট শিক্ষককেও গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক ১ টায় দিকে কেশরহাট পৌর এলাকার রাজশাহী নওগাঁ মহাসড়কের রাস্তায় কালীতলা ব্রীজ নামক স্থানে অপহরকারী শিক্ষক ছাত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আঃ রউফ সঙ্গীয় র্ফোস নিয়ে ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরনকারী মাদরাসার বিএসসি শিক্ষক আব্দুর রাজ্জাককে আটক করেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, মামলা এজারভুক্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ সার্বিক দিক নিদের্শনায় আসামী রাজ্জাকের মোবাইল ফোন ট্র্যাকিন মাধ্যমে তাদের অবস্থানের বিষয় নিশ্চিত করা হয় এর পর কয়েক স্থানে অভিযান চালানো হয়। পরে পবা এলাকায় থানা পুলিশের সহযোতিায় অভিযান চালানো হয় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান হতে পালিয়ে যায় সে শিক্ষক।
অবশেষে সোমবার মোবাইল ট্র্যাকিন এর মাধ্যমে জানতে পারে আসামী রাজ্জাক তানোর তুলশি-ক্ষেত্র হয়ে সইপাড়া দিয়ে মান্দা উপজেলা এক আত্মীয়ের বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে রাস্তার মধ্যে লম্পট শিক্ষককে আটক করা হয়।
উল্লেখ্য, মাদ্রাসা পড়–য়া ১০ম শ্রেণীর ছাত্রীর পিতা মজিবুর রহমান বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩)এর ৭/৩০ মামলা দায়ের করেন । মামলা নং-১০ তারিখ-০৯/০৮/১৬ইং।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, মোহনপুর উপজেলার রায়ঘাট ইউনিয়নে চক-আলম গ্রামের মজিবুর রহমানের মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রীকে বাগমারা উপজেলার কানাইশহর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও হাটরা দাখিল মাদসার বিএসসি শিক্ষক আব্দুর রাজ্জার (৩৫) এর কু-নজর পড়ে তখন থেকে ওই ছাত্রী বিবাহের প্রস্তাব দেয়। বিভিন্ন ভাবে কু-প্রস্তাব ও বিয়েতে রাজী না হলে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে হুমকি ধামকি দেয়।
ছাত্রী এ বিষয়টি তার বাবা ও মাকে জানাইলে ছাত্রীর মা হাটরা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নিকট বিএসসি শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ম্যানেজিং কমিটির সভায় অভিযুক্ত শিক্ষককে কেন সাময়িক বরখান্ত করা হবে না এবং তাকে সংশোধন হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।
এদিকে ম্যানেজিং কমিটির কাছে লম্পট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক ওই এলাকার লালইচ গ্রামের আঃ রশিদের ছেলে আবুল হাসান তার স্ত্রী বিলকিস বানু এবং কানাইশহর গ্রামের সোহরাব হোসেনের সহযোগিতায় গত ৭ আগষ্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে অপহরন করে নিয়ে যায়।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস .এম মাসুদ পারভেজ সিল্কসিটি নিউজের প্রতিবেদকে জানান, মঙ্গলবার উদ্ধারকৃত ছাত্রীকে আদালতে ম্যাজিষ্ট্রেট নিকট ২২ ধারা জবান বন্ধী রেকট এবং ডাক্তারী পরীক্ষার জন্য মাদরাসার ছাত্রীকে রামেক হাসপাতলে ও.সি.সি.তে(ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) প্রেরণ করা হবে। আসামী আব্দুর রাজ্জাককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
স/শ









