সদ্য প্রকাশিত
কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার
আন্তর্জাতিক

মেয়ের বিয়ের টাকায় গৃহহীনদের ৯০টি ঘর বানিয়ে দিলেন ভারতীয় ব্যবসায়ী

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মেয়ের বিয়ের টাকায় গৃহহীনদের ৯০টি ঘর বানিয়ে দিলেন ভারতীয় ব্যবসায়ী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের এক ধনাঢ্য ব্যবসায়ী নিজের মেয়ের বিয়ের খরচের অর্থ দিয়ে গৃহহীনদের জন্য ৯০টি ঘর বানিয়ে দিয়েছেন। পূর্ব ভারতের আওরঙ্গবাদ জেলার কাপড় ও গম ব্যবসায়ী অজয় মুনত তার মেয়ের বিয়ের জন্য ৭০-৮০ লাখ রুপি খরচের পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরে তিনি তা দিয়ে গৃহহীনদের জন্য ঘর বানিয়ে দেন।

 

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অজয় মনুত দুই একর জমিতে ৯০ ঘর নির্মাণ করেছেন। ঘরগুলোতে থাকার জন্য গৃহহীনদের খুব বেছে বেছে নির্বাচন করেছেন। তিনটি মানদন্ডে অজয় তাদের নির্বাচিত করেছেন সেগুলো হলো- তাদের দরিদ্র হতে হবে, বস্তিতে বাস করছে এবং মাদকাসক্ত নয়।

 

 

জানা গেছে, যেসব ঘর তিনি নির্মাণ করেছেন সেগুলোর আয়তন ১২ * ২০ বর্গফুট। ঘরগুলোতে দুইটি দরজা ও জানালা রয়েছে। এছাড়া ঘরে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

 

 

যার বিয়ের খরচ এসব ঘর বানানো হয়েছে, অজয় মনুতের মেয়ে শ্রেয়া জানিয়েছেন তিনি বাবার এ উদ্যোগকে সমর্থন করেন। বিয়ের পর শ্রেয়া ও তার স্বামী গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেবেন বলে জানা গেছে।

 

 

শ্রেয়া বাবার এ সিদ্ধান্তকে তার বিয়েতে সবচেয়ে বড় উপহার হিসেবে আখ্যায়িত করেছেন।

 

 

যেসব গৃহহীনকে ঘর দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে তাদের মধ্যে এক নারী জানিয়েছেন, তিনি ভীষণ খুশি। জানান, বিদ্যুৎ ও পানি না থাকার মতো সমস্যায় এখন আর তাদেরকে পড়তে হবে না।

সূত্র: বাংলা ট্রিবিউন