সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মুনমুন

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মুনমুন

 

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মেধা তালিকায় প্রথম মিশরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫।

পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন মিশরী মুনমুন।

বিষয়টির সত্যতা জানিয়ে পাবনা অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার বলেন, আমরা খুবই গর্ববোধ করছি।

তার গ্রামের বাড়ি পাবনা শহরের রাধানগর নারায়ণপুর গ্রামে। তার বাবা আবদুল কাইয়ুম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করেন। তার তিন বোন, কোনো ভাই নেই। বড় বোন ডাক্তার। চুয়াডাঙ্গায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেঝো বোন পাবনা অ্যাডওয়ার্ড কলেজে রসায়ন বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে পড়েন।

সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার জানান, সে ছোট থেকেই মেধাবী ছিল। তৃতীয় শ্রেণিতে সে এসএসসি এখানে পড়াশোনা করেন। সব সময় সে ক্লাসের ফার্স্ট হতো।

সূত্র:যুগান্তর