সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

শিলংয়ে মন্ত্রীপুত্রের গেস্ট হাউসে মধুচক্রের আসর

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিলংয়ে মন্ত্রীপুত্রের গেস্ট হাউসে মধুচক্রের আসর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মধুচক্র চালানোর অভিযোগে একদিন আগে গ্রেপ্তার হয়েছেন মেঘালয়ের বিধায়ক জুলিয়াস কিটবক ডোরফাং। পুলিশের নজরে এবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এইচডিআর লিংডোর অতিথিশালা। পুলিশের সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর গেস্ট হাউসেও নিয়মিত বসে মধুচক্রের আসর।

 

মেঘালয় পুলিশ এ ব্যাপারে লিংডোকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে। মেঘালয়ের প্রত্যন্ত গ্রামের ১৪ বছরের কিশোরী পুলিশের কাছে অভিযোগ করেছে, ‘‌মার্ভেলিন ইন’‌ নামক গেস্ট হাউসে একাধিকবার তাঁকে যৌন হয়রানি করা হয়েছে। খদ্দেরদের খুশি করার জন্য তাঁকে সেখানে নিয়ে যাওয়া হত। পুলিশ এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে গেস্ট হাউসের এক কর্মী রয়েছেন।

 
পুলিশের রেকর্ড অনুযায়ী গেস্ট হাউসটির মালিক লিংডোর ছেলে নাথানিয়েল ওসবার্ট রিমবাই। গেস্ট হাউসের মালিক বা কর্তৃপক্ষের কেউ এই মধুচক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শিলংয়ে না থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী লিংডো এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে লিংডোকে বহিষ্কার করার জন্য মুখ্যমন্ত্রী মুকুল সাংমার উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা।

 

এদিকে মেঘালয়ে মধুচক্র বেড়ে যাওয়ায় পুলিশ সতর্ক হয়ে পড়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় বাড়ছে অস্বস্তি। গত মঙ্গলবার এক ৬৬ বছরের বৃদ্ধকে মধুচক্র চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে। ‌

সূত্র: আজকাল