
সিল্কসিটিনিউজ ডেস্ক:
মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা।
আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার মানুষ। সূত্র: জাগোনিউজ








