সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মিশরে গির্জা লক্ষ্য করে দুইদফা বিস্ফোরণ: নিহত ২৭

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
মিশরে গির্জা লক্ষ্য করে দুইদফা বিস্ফোরণ: নিহত ২৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিশরে গির্জা লক্ষ্য করে দুই দফা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে।

উত্তরাঞ্চলীয় তানতা শহরে সেন্ট জর্জ’স কপটিক চার্চ টার্গেট করে প্রথম হামলাটি হয় এবং বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে সত্তর জনের বেশি।

 

এর কিছু সময়ের ব্যবধানে আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণের খবর আসে।

 

এখানেও একটি গির্জার সামনে বিস্ফোরণ হয় এবং সেখানে এখনও পর্যন্ত দুজনের নিহত হওয়ার এবং অন্তত ২০ জনের আহত হওয়ার খবর জানা যাচ্ছে।।

 

তানতায় গির্জাায় হামলার কারণ এখনও জানা যায়নি।

 

তবে সাম্প্রতিক বছরগুলোতে মিশরে প্রায়ই খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ইসলামী জঙ্গিদের হামলার ঘটনা ঘটছে।

 

মিশরীয় নিরাপত্তা বাহিনী এধরনের আরও হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে।

 

প্রাদেশিক গভর্নর আহমেদ ডেইফ রাষ্ট্র-নিয়ন্ত্রিত নাইল চ্যানেলে বলেন, “সেখানে আগে থেকে বোমা পেতে রাখা হতে পারে কিংবা আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয়ে থাকতে পারে”।

 

প্রথম হামলার পর আশ-পাশের এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চালানো শুরু হয়।

 

গত ডিসেম্বর মাসে বিস্ফোরণে ধ্বংস হয়েছিল কায়রোর কপটিক ক্যাথেড্রাল।

 

সাম্প্রতিক বছরে কপটিক খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ২০১৩ সাল থেকে যখন সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এবং ইসলামী চরমপন্থিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে।

সূত্র: বিবিসি