সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
খেলা

মিরাজের প্রথম হাফসেঞ্চুরি

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মিরাজের প্রথম হাফসেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগের দিন সংবাদ সম্মেলেনে বলে গিয়েছিলেন ব্যাট হাতে জ্বলে উঠতে চান তিনি এবার। কথা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। চমৎকার এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের অভিষেকেই আলো ছড়িয়েছিলেন মিরাজ। তবে সেটা বল হাতে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছিল তার স্বপ্নের মতো। যদিও বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবেই বেশি সুনাম ছিল তার। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে সেই মিরাজই ব্যর্থ হচ্ছিলেন বারবার। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভাঙলেন তিনি ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট দিয়ে। অসাধারণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলের রান বাড়িয়ে নিচ্ছেন মিরাজ।

সূত্র: বাংলা ট্রিবিউন