সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

মালয়েশিয়ার বিমানটিকে কি খুঁজে পাওয়া যাবে?

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মালয়েশিয়ার বিমানটিকে কি খুঁজে পাওয়া যাবে?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিকে আপাতত খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা।

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের তরফ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত মহাসাগরে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করার পরেও নিখোঁজ সে বিমানটির কোন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সেজন্য ‘অত্যন্ত দু:খের’ সাথে তল্লাশি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করে বলেছেন এ সিদ্ধান্ত পুন:বিবেচনা করা উচিত।

২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাবার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি। সে বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল।

এ পর্যন্ত ২০টি টুকরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে সাতটি টুকরোকে নিখোঁজ বিমানের বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে বিমানটি ঠিক কোথায় হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোন এক সময়ে এ ব্যাপারে তথ্য পাবার আশা করছেন তদন্তকারীরা। সূত্র: বিবিসি বাংলা