সদ্য প্রকাশিত
রাজশাহী

মারপিটের মামলায় বাঘার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মারপিটের মামলায় বাঘার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মারপিটের মামলায় ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি রকি হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৫টার দিকে দিঘা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

রকি উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও দিঘা দাবিয়াতলা গ্রামের হোসেন আলীর ছেলে।

 
জানা যায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুিজবর রহমানকে সম্প্রতি মারপিট করে রকি। এই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ