নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভিশন ২০৩০ এর প্রচার পত্র বিতরণ প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক টেলিকনফারেন্সের মাধ্যমে এবং সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকের সার্বিক তত্বাবধানে উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, নওফেল আলী মন্ডল, রফিকুল ইসলাম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, শামশুল ইসলাম বাদল, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক প্রভাষক রোকনুজ্জামান, প্রচার সম্পাদক খোরশেদ শিলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার স্বপন, উপজেলা যুব দলের সভাপতি মিজানুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মহিলা দলের সভাপতি মমতাহেনা ফেন্সি, ছাত্রদলের নেতা সিদ্দিক হোসেন, আব্দুল কাদের, আব্দুল হালিম দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে ১৪টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে প্রচার পত্র বহি, নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম সরবরাহ করা হয়।
স/শ










