সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে ‘সকালসন্ধ্যা’ সংগঠনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এস.এম. ব্রহানী সুলতান মাহমুদ গামা।
ঘোড়দৌড় প্রতিযোগীতায় জেলার বিভিন্ন উপজেলার ২৪টি ঘোড়া ৩টি করে ৭টি দলে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করে।

 

প্রতিযোগীতায় ঘোড় সওয়ারী ১২ বছরের তাসমিনা নামে এক কিশোরী ছিলো। তার ঘোড়ারনাম‘বিজলী’। ‘এ’ গ্রুপে সবাইকে পেছনে ফেলে সে প্রথমহয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ওসবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে।
ঘোড় সওয়ারী তাসমিনা বলে, গত ৫ বছর থেকে সে ঘোড়দৌড় প্রতিয়োগীতায় অংশ নেয়। এবারে সে ধামুইর হাট উপজেলায় প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করেছিলো। বড় হয়ে উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে সে পুলিশ অফিসার হতে চায়।

 

ঘোড়দৌড় খেলা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে ঘোড়দৌড় দেখতে আসা হাজারো পুরুষ, মহিলা, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ-বণিতা দর্শকের সমাগমে মুখরিত হয়ে ওঠে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাণ বন্ত ঘোড়দৌড় খেলায় ক্ষনিক সময়ের জন্য সেখানে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। এলাকার প্রতিটি ঘরে ঘরে বিরাজ করছিলো ঈদেরআনন্দ। ঘোড়দৌড় খেলার মাঠে রকমারি দোকানের বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী ক্রয়ের পাশাপাশিমিষ্টি-মিঠান্ন, পিঠা-পুলি, গরু, খাসি, পোল্ট্রির মাংসে অতিথী আপ্যায়নেরও প্রতিযোগী তালক্ষ্য করা গেছে।মাঠের চারিদিকে থাকা দর্শক মুহুর্মুহু করতালিদিয়ে ঘোড় সওয়ারীদের উৎসাহিত করছিল।
ঘোড়দৌড় খেলায় নজরুল ইসলাম ও মোসলেম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আকবর আলী, কাজী কামরুজ্জামান, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, প্রনবসরকার, সুলতানআহমেদ, ফরিদুলইসলাম, আকতারআলী, মেহেদী হাসান মিঠুন, বিদ্যুৎ, ওমরফারুক, আঃরশিদ রফিকুল ইসলাম, দুলাল, মমতাজসহ বিভিন্ন এলাকা থেকে আগত উৎসুকজনতা।

 

পরে প্রধান অতিথি বিজীয়দের এবং অংশ গ্রহনকারী প্রত্যেককে স্বান্তনা পুরস্কার প্রদানকরেন।

স/অ