সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মান্দায় আইরিস কোচিং সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
মান্দায় আইরিস কোচিং সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মান্দা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় বন্যা কবলিত মানুষের মধ্যে আইরিশ কোচিং সেন্টারের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় বলে জানা গেছে। সোমবার দুপুরে বাথইল গোপাল প্রামানিক উচ্চ বিদ্যালয়ে বানভাসি মানুষের আশ্রয় কেন্দ্রে এই সেবা প্রদান করা হয়। ভ্

উপজেলার কালিকাপুর ইউপির বাথইল, মাউল, জসড়াই, ৩টি গ্রামে অন্তত ৪০০জনের মাঝে খাবার স্যালাইন ও ত্রাণ বিতরণ করেন আইরিশ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আঃ রহিম।

রাম্যমাণ সেবা কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ আলিম। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য শহিদ রানা, অত্র কোচিং এর রাজশাহী শাখার সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ শাখার পরিচালক তারেকুল ইসলাম। এছাড়াও আলামিন, খোরশেদ, রিপন, রিয়া, মির্জা, সুবর্ণা , তানিয়া ও ঝর্নাসহ অত্র কোচিং এর ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

স/অ