সদ্য প্রকাশিত
রাজশাহী

মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় মান্দায় হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সতীহাট বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিমান্দা উপজেলা শাখার উদ্যোগে উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। ফলে ঈদ-উল-আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে  টোল আদায় হলেও বর্তমানে অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে আবারো চাঁদাবাজি করা শুরু হয়েছে।
সিপিবি মান্দা উপজেলা শাখার সদস্য কমরেড সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রতিবাদ-প্রতিরোধ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে গঠিত প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান।

 

সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদস্য কমরেড হাফিজুর রহমান, কমরেড ওসমান গনি, আলাউদ্দীন, ডা.খয়েরআলী, আনিছুররহমান, মোশারফ হোসেন, মকলেছুর রহমান, দুলাল হোসেন, ছাইদুর রহমান, মতিউর, জাহাঙ্গীর, বুলবুল, বিদ্যুৎ, সামাদ, রাজ্জাক, রমজানআলী, জাইদুর, আনোয়ার, জামাল, বাবু, আবুলকাশেম, মফিজউদ্দিন, সিরাজুল,সেকেন্দার মোল্লা, মোয়াজ্জেম হোসেন, জুয়েলরানা প্রমূখ।

স/অ